মুরাদনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লার মুরাদনগরে ৪শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধনীরামপুর হাইস্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ডি.ডি.এস.ওয়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কবির, ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইদ্রিস মিয়া, মহিলা ইউপি সদস্য শাহিনুর আক্তার, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, সগির হোসেন, সাইদুল সরকার, আবু কালাম সওদাগর, হুমায়ন সরকার, নুরুল ইসলাম, সারোয়ার হোসেন প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর