সিংগাইরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মানিকগঞ্জের সিংগাইরে ঘন কুয়াশায় শুকতারা দ্রুতগামী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো ১৫ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালক উপজেলার আংগারিয়া গ্রামের শাহ আলম বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬-৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মানিকগঞ্জের হরিরামপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও হেমায়েতপুর থেকে ছেড়ে আসা ইজিবাইক ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইকটি ধুমরে মুচড়ে গিয়ে চালক নিহত হন এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে গভীর খাদে পড়ে বাসে ইজিবাইক ও বাসে থাকা ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর