যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দিলেন ইউএনও

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
শিরোনাম পড়ে কি চমকে উঠছেন! না সত্যি বলছি। নির্ধারিত বাসের ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া যাত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। ৯ জুন রোববার রাতে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় হতে নিউমার্কেট এলাকার বিভিন্ন বাসের মধ্যে উঠে নিজ হাতে বাড়তি টাকা ফিরিয়ে দেন তিনি। জানা যায়, গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকার কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যস্থলে ফেরার সময় বিপাকে পড়ছেন শেরপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
বাসমালিকরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে। ফলে অনেকে টাকার জন্য বাড়িতেই ফিরে যেতে হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে রোববার রাতে শেরপুর শহরের ১০/১২টি বাস কাউন্টারে অভিযান চালায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। পরে তিনি যাত্রীদের সাথে কথা বলেন। এসময় যাত্রীরা জানান, তাদের কাছ থেকে বাড়তি ১৫০ থেকে ২৫০ টাকা বাড়তি ভাড়া নিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। ইউএনও কাউন্টারের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং টিকিট চেক করে বাড়তি ভাড়ার নেওয়ার সত্যতা খুঁজে পান। পরে কাউন্টারের কর্মকর্তাদের বাড়তি টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। পরে ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন বাসের মধ্যে উঠে প্রত্যেক যাত্রীদের সাথে কথা বলে ও টিকিট চেক করে বাড়তি টাকা ফিরিয়ে দেন। এতে খুশি হয় ঈদ ফেতর গন্তব্যস্থলে যাওয়া যাত্রীরা।

শেরপুর চেম্বার অব কমার্স’র ঢাকাগামী যাত্রী নূর মাহমুদ বলেন, আমার কাছ থেকে ৬শ টাকা ভাড়া নিয়েছে। আমি ৫০টাকা কম দিতে চাইলেও নেয়নি। পরে ইউএনও স্যার এসে আমার ১০০শ টাকা ফিরিয়ে দিয়েছেন। আমি খুব খুশি উপজেলা প্রশাসন দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। পাশেই বসা যাত্রী লাইলা বেগম বলেন, আমার কাছে ৫৫০টাকা নিয়েছে কাউন্টারে। ইউএনও স্যার আমার ৫০টাকা নিজ হাতে ফিরিয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন এপ্রতিনিধিকে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে থানার মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত ১০/১২টি কাউন্টারে অভিযান চালানো হয় এবং সত্যতা পাওয়া যায়। পরে বাড়তি টাকা যাত্রীদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর