ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্থানীয় প্রশাসন ও সুধীজনদের সাথে দ্ররিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর কোভিড-১৯ প্রভাব হ্রাসকল্পে বাস্তবায়িত কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সিডিএ এর সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে ছাগল ক্রয় করার জন্য ১৭ জন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রতি জনকে ১০ হাজার করে টাকার চেক ১২ টি সাবান ও ১বক্স মাস্ক তুলেদেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির।
উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সি ডিএ এর আঞ্চলিক ম্যানেজার জাহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এ.আর