কুড়িগ্রামে স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বামীর মৃত্যুর সংবাদ শুনে হার্ট এ্যাটাকে স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ানেখামার গ্রামের মৃত পনির উদ্দিন এর তৃতীয় পুত্র নূর আমিন (৭০) দীর্ঘ দিন থেকে বার্ধক্য জনিতসহ নানা রোগে ভোগছিলেন। রোববার রাত সাড়ে নয়টায় তিনি মৃত্যু বরণ করেন। স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী রোকেয়া বেগম (৬০) হার্ট এ্যাটাক করে রাত ১০ টার সময় মৃত্যু বরণ করে। মৃত্যু কালে তারা তিনটি পুত্র সন্তান রেখে গেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৮ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় তাদের নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর