হাতীবান্ধায় ট্রাকচাপায় ২ পুলিশ সদস্য নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহা সড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বার্তা বাজারকে জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো। খানের বাজার এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তাদের দুজনের মৃত্যু ঘটে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর