সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। গতকাল মৃত্যু হয়েছিল ২৩ জনের। দেশে মোট করোনায় মারা গেছেন ৭ হাজার ৯২২ জন।
এছাড়াও নতুন করে আরও ৬৯৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনে। গতকাল আক্রান্ত হয়েছিল ৫৬৯ জন।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন। গতকাল সুস্থ হয়েছিল ৬৮১ জন।
বার্তাবাজার/এস.জি