বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ছানোয়ার।
আজ ( ১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
এ সময় সংগঠিনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ ইখতেয়ার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নেকবর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান বাবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ছানোয়ারের বাড়ি টাঙ্গাইল জেলা সখিপুর উপজেলা কুতুবপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
বার্তা বাজার/এস.আর