হরিরামপুরে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুরে ৬০০ দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর