চসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ শুরু

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর ৪টি কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মাদ হাসানুজ্জামান বার্তা বাজারকে বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের জন্য পরিপূর্ণ দক্ষতা ও প্রস্তুতি প্রয়োজন। এজন্য দায়িত্ব প্রাপ্ত সকল ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান শুরু করেছে জেলা নির্বাচন কার্যালয়। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে মোট ১৬ হাজার ১৬৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। এরমধ্যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ৫ হাজার ৯০২ জন এবং পোলিং অফিসার ১০ হাজার ২৬৮ জন।

উল্লেখ্য, নগরীর ৪১টি ওয়ার্ডের ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের জন্য ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ১১ হাজার ৫শ ইভিএম।প্রত্যেক বুথে থাকবে দুটি করে ইভিএম। যেখানে ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি স্থায়ী ও দুটি অস্থায়ী। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে। মোট নয়টি কেন্দ্রে ৫ দিন যাবত এই প্রশিক্ষণ চলবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর