চট্টগ্রামের বাঁশখালীতে এতিমখানা পুণঃনির্মাণের জন্য নগদ ১লক্ষ টাকা অনুদান দিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী।
সোমবার (১৮ জানুয়ারি) বাঁশখালী অন্তর্গত পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি উম্মুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে উক্ত অনুদান বুঝিয়ে দেন এই কন্ঠশিল্পী।
বার্তা বাজারকে অনুভূতি প্রকাশ করে রবি চৌধুরী বলেন, নিজ গ্রামের ওই প্রতিষ্ঠান পুননির্মাণ কাজে শরীক হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। পূর্ব পুইছড়ি উম্মুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পুননির্মাণে লক্ষ অনুদান প্রদান করেছি। সাধ্যমত সমাজের বিত্তবানদেরকে এতিমদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফ উল্লাহ চৌধুরী, মিসেস রামিজা বাশার, গোলাম মোস্তফা, মোঃ সেলিম, একুশে ফাউন্ডেশনের পরিচালক শামিম উল্লাহ আদিল প্রমুখ।
বার্তাবাজার/এ.আর