দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে আ.লীগ: বিপ্লব বড়ুয়া

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন, ৭৫’র পর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনি জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। এরশাদ আর খালেদা জিয়াসহ তিন দশক ক্ষমতায় থেকে দূঃশাসন চালিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ছিল। আইনের শাসনকে তারা অবরুদ্ধ করেছিল।

রবিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারের রামুতে ৭ দিনব্যাপী “বঙ্গবন্ধু উৎসবের” সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আওয়ামী লীগ পুনরুদ্ধার করেছে। দেশের ৫০ বছরে আপনারা যে উন্নয়ন দেখছেন। এই উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন, বঙ্গবন্ধুর আর শেখ হাসিনার উন্নয়ন।

আজকে আমরা বঙ্গবন্ধুর উৎসব করতে এসেছি। এই উৎসবের রাতেও চিন্তা করতে হবে স্বাধীনতার শত্রু কারা? বঙ্গবন্ধুকে নিয়ে কারা কটুক্তি করে, উদ্ধৃত দেখায় তাদের চেহারাও আমাদের এই আনন্দের দিনে মনে রাখতে হবে।

বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ, আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা। ৭১’র মূল চেতনা হৃদয়ে ধারণ করতে না পারলে কোন উৎস দীর্ঘদিন স্থায়ী হবে না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর