রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিষপ্রয়োগে অসুস্থ হয়ে যাওয়ার পর জার্মানিতে চিকিৎসা শেষে রোববার দেশে ফেরার সঙ্গে সঙ্গে মস্কো থেকে গ্রেপ্তার হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনি।
বিষ প্রয়োগে অসুস্থ হয়ে যাওয়ার পর নাভালনি চিকিৎসার জন্য গিয়েছিলেন জার্মানি। সেখান থেকে উন্নতমানের চিকিৎসা নিয়ে পুরোপুরি আরোগ্য লাভ রোববার নিজ দেশ রাশিয়ায় ফিরেন নাভালনি। নিজ দেশে ফেরার পরই রাজধানী মস্কো থেকে তাতে গ্রেফতার করা হয়।
রাশিয়ার কারা বিভাগ জানায়, জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের জন্য মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে।
আটক হওয়ার পূর্ব মুহূর্তে ৪৪ বছরের এই নেতা বিমানবন্দরে উপস্থিত তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমি জানি, আমি সঠিক পথে আছি। আমি কিছুতেই ভয় করি না।
গত বছরের আগাস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার পথে এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী নাভলনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করে রাশিয়া পুলিশ।
নাভালনি ও তার সমর্থকদের অভিযোগ, রাশিয়ার সরকার বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে রাসায়নিক বিষ প্রয়োগে মারার চেষ্টা করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম