রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
রবিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় কামরাঙ্গীরচর থানার ব্যাটারীঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ১১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লায়লাতুন নাহার সালমা ও মোসাঃ তারানা বেগম।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারীঘাট রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত সালমার হেফাজত হতে ১০৩০ পিস ইয়াবা ও তারানার হেফাজত হতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান।
গ্রেফতারকৃতদেরকে কামরাঙ্গীরচর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর