মা-মেয়েকে ধর্ষণের পর মাথা ন্যাড়া করাই সেই তুফানের জামিন

বগুড়ায় কিশোরী ও তার মাকে ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান অভিযুক্ত সাবেক শ্রমিকলীগ নেতা তুফান সরকার জামিন পেয়েছেন। বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। তবে এই মামলায় দীর্ঘ চার বছর ধরে কারাগারে আছেন তুফান।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে কলেজে ভর্তি করানোর আশ্বাসে ভুক্তভোগী কিশোরীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন তুফান। পরে তুফানের স্ত্রী, বড় বোন ও মা মিলে ওই কিশোরী এবং তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম হয়। পরে তুফান সরকারের নামে মামলা দায়ের হলে তাকে গ্রেফতার করা হয়। তুফানের এক ভাই বন্দুক যুদ্ধে নিহতও হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর