কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের দা’য়ের কোঁপে বাকিনুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত বাকিনুর ইসলাম (৩৫) ভাঙ্গামোড় গ্রামের সেলিম মিস্তির ছেলে। রোববার (১৭ ই জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,শহিদুল মেম্বারের সাথে একটি জমির মালিকানা নিয়ে সেলিম মিস্ত্রির সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিকেলের দিকে সেলিম মিস্ত্রী সেই বিতর্কিত জমিতে গেলে প্রতিপক্ষ শহিদুল মেম্বারের সহযোগীদের সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে শহিদুল মেম্বারের সহযোগীরা বাকিনুর ইসলামের মাথায় দা’ দিয়ে কোঁপালে ঘটনাস্থলে বাকিনুরের মৃত্যু হয়।গুরুতর আহত হন ৮ জন । আহত ৮ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশংকাজনক।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের সংঘর্ষে নিহত বাকিনুর ইসলামের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে