শেরপুর সদর থানার নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
শেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । ৯ জুন রবিবার রাত ৯টা সদর থানায় তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময়কালে তিনি শেরপুর সদর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় কালে তিনি তার কর্ম পরিকল্পনার মধ্যে মাদক, ধর্ষন, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ নারী ও শিশুর নির্যাতন বন্ধে সুশিল সমাজের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির কথা বলেন। এবং সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির তথ্য সঠিক ভাবে সংগ্রহ করতে সদর থানার পক্ষ থেকে সহযোগীতার আশ্বাসও ব্যক্ত করেন।
মতবিনিময়কালে খোলামেলা আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারন সম্পাদক জিএইজ হান্নান, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, আব্দুর রহিম বাদল, সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, মানিক দত্ত, ফারহানা পারভীন মুন্নী, রওশন কবীর আলমগীর, মহিউদ্দিন সোহেল, তারিকুল ইসলাম প্রমুখ।

এসময় সাংবাদিকরা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কে অতিতের গুরুত্বপুর্ন ঘটনার ব্যাখ্যা তুলে ধরে দিক নির্দেশনা মুলক মতামত তুলে ধরে কাজ করার আহ্বান জানান। এর আগে (ওসি) আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সহ সেকেন্ড অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর