বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ৫৫ হাজার রোহিঙ্গা

বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা নাগরিক সৌদি আরবে গেছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া বা হারিয়ে যাওয়ায় তার তালিকা বাংলাদেশকে দিয়েছে দেশটির সরকার।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সৌদির রাষ্ট্রদুত জানান, বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে যাওয়ায় তারা ওইসব নাগরিককেও বাংলাদেশি বলে হিসেব করছে। এখন তাদের নতুন পাসপোর্ট তৈরি কিংবা নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর