চিলমারীতে দেখা নেই সূর্যের, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

উত্তরের জেলা কুড়িগ্রাম। জেলার চিলমারীতে গত কয়েক দিন থেকে দেখা মিলছে না সূর্যের, অপর দিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় কাবু উঠেছে জনজীবন।

ব্রক্ষপুত্র নদীর তীরবর্তী ও চরাঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট বেড়েছে নিদারুণ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটোর আগুনই ভরসা হয়েছে দুস্থ মানুষের।

শীতের তীব্রতা থেকে বাঁচতে দিনে ও রাতে খড়কুটোয় আগুন জালিয়ে উষ্ণতা নিচ্ছেন তারা। ঠান্ডার কারণে কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে হিমশিম খাচ্ছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ।

বিশেষ করে শিশু ও বয়স্কদের জীবনযাপন এই শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে। দেখা দিচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর