মহামারি করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় ২ হাজার ৭০০ কোটি টাকার আরও ২টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসময় মহামারি করোনার প্রভাব কাটিয়ে ওঠতে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং হতদরিদ্র বয়স্ক ও বিধবা মহিলাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে প্রধানমন্ত্রী নতুন ২টি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন।
প্রথম প্যাকেজটি ১ হাজার ৫০০ কোটি টাকার, যার আওতায় কুটির, ক্ষুদ্র, ও মাঝারি শিল্প খাত এবং নারী উদ্যোক্তাদের জন্য নেওয়া কার্যক্রম সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনকে ৩০০ কোটি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিককে) ১০০ কোটি এবং জয়িতা ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা দেওয়া হবে।
পাশাপাশি প্রান্তিক মানষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এনজিও ফাউন্ডেশনকে ৫০ কোটি, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে ৩০০ কোটি, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ৩০০ কোটি, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনকে ১০০ কোটি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে দেওয়া হবে ৩০০ কোটি টাকা ।
দ্বিতীয় প্যাকেজে থাকছে ১২০০ কোটি টাকা। যা দিয়ে আগামী ২০২১-২২ অর্থবছরে দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র সব বিধবা এবং বয়স্ক নারীকে ভাতার ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম