রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

রাজধানীর হাতিরঝিলে এলাকায় এক মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নাম- মোঃ ইরফানুল হক ওরফে ইরফান (২৮)।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪.৩৫ টায় হাতিরঝিলের দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানার দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশী করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কমিশনার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর