বগুড়ায় নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে স্বাধীন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদরাসার টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন উপজেলার আমতলী মাছপাড়া এলাকার আলম মিয়ার ছেলে ও বেলতলি হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহতের পরিবারের লোকজন জানায়, শনিবার বিকেল থেকে স্বাধীন নিখোঁজ ছিল। তার নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদরাসার শিক্ষকরাও কোন সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে রবিবার দুপুরে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নিহত ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর