হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় জয়লাভ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবির আহমেদ চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে হারিয়ে তিনি জয়লাভ করেন।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকে সাবির আহমেদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম এই ফলাফল ঘোষণার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে তার এক আত্মীয়।
এদিকে হবিগঞ্জের মাধবপুরেও জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী। সেখানে ধানের শীষ নিয়ে হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। বিদ্রোহী দুই প্রার্থীর তোপে সেখানা নৌকার ভরাডুবি হয়েছে।
বার্তাবাজার/এসজে