ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা মহিলা ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপঙ্কর সাহা বার্তা বাজারকে জানান, ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ শাহজাহানের স্ত্রী বছিরন নেছা (৫৫) শুক্রবার সকালে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
তিনি বার্তা বাজারকে আরো জানান, ঐ রাতে তার স্বামী শাহজাহান ও স্ত্রী বছিরন নেছা একই বেডে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার দিকে উক্ত মহিলা হাসপাতালে মহিলা ওয়ার্ডের পাশের বারান্দায় ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক আমরা সদরপুর থানা পুলিশকে জানালে, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বার্তাবাজার/এ.আর