রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনের কিছুদিন আগে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর দিকে। শনিবারের (১৬ জানুয়ারি) নির্বাচনে বর্তমান মেয়র মুক্তার আলীই জয় লাভ করলেন।
বেসরকারিভাবে পয়াওয়া ফলাফলে জানা যায়, মুক্তার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ আওয়ামী লীগের শহীদুজ্জামান পেয়েছেন ৪ হাজার ১১৯ ভোট।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, বিএনপি প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৫৪২ ভোট।
বার্তাবাজার/এসজে