প্রতিশ্রুতির সাগরে ডুবছেন গোলাপগঞ্জ পৌরসভার জনগণ

নির্বাচন মানেই প্রতিশ্রুতি। সেটা জাতীয় হোক, স্থানীয় হোক, শিক্ষা প্রতিষ্ঠানের হোক বা কোন বাজার বনিক সমিতির হোক। নির্বাচন এলেই প্রার্থীদের কাছ থেকে নানান উন্নয়নমূলক প্রতিশ্রুতির আশ্বাস পেয়ে থাকেন জনগণ। নির্বাচিত হলেই বা কতটুকু প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে পারেন নির্বাচিত প্রতিনিধিরা, তা সকলের জানা আছে।

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনেও তার বেতিক্রম নয়। ৪ মেয়র, ৪৭ পুরুষ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে নানান উন্নয়নমূলক প্রতিশ্রুতি পাচ্ছেন পৌর এলাকার জনগণ। ৪ মেয়র প্রার্থী ঘুমহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মী, ভোটার-সমর্থকদের সাথে নিয়ে৷ একবার নয় দুই বার নয় বার বার তারা মানুষের বাড়ি-বাড়ি ছুটছেন ভোটের জন্য। দিয়ে আসছেন প্রতিশ্রুতি। বেতিক্রম নয় প্রতিটি ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া ৪-৫ জন কাউন্সিলরের প্রচারণাও। সেই সাথে সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও ছুটছেন মানুষের দোয়ারে-দোয়ারে।

কিন্তু ভোটারা বিগত দিনগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কতটুকু প্রতিশ্রুতির বাস্তবায়ন পেয়েছেন তাদের ভাল করেই জানা আছে। এবার ভোটরারও সচেতন তাদের পছন্দের কর্মট, পরিচ্ছন্ন জনপ্রতিনিধি, প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে পারে এমন প্রার্থীকে নির্বাচিত করতে।

সরেজমিন বেশ কয়েকজন ভোটারের সাথে কথা হলে হলে তারা জানান, নির্বাচন এলে প্রার্থীদের ঢল নামে। নানান বায়না ধরেন ভোটের জন্য। বিগত দিনগুলোতে এক-দুই-তিনবার করেও নির্বাচিত হয়েছেন আমাদের ভোটে। কতটুকু কাজ করেছেন আমাদের জন্য৷ যারা দুই-তিনবার নির্বাচিত হয়েও একটি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করতে পারেন নি, তারা আবারও নির্বাচিত হয়ে কি করবেন? এবার আমরা সচেতন। আমাদের মূল্যবান ভোটটি আর নষ্ট করব না।

তারা জানান, জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করি। আমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয় তার ৩০ ভাগও করা হয় না। কোন বিশেষ প্রয়োজনে বাড়ি গেলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ঘুমে আছেন, ব্যস্ত আছেন, পরে আসবেন এসব কথা শুনতে হয়। আমাদের বিশেষ কোন কাজে যদি আপনাকে না পেলাম, তাহলে কেন ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর