চসিক নির্বাচনে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: ডাঃ শাহাদাত

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ছাত্রদলকে সজাগ থাকতে বলেছেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে চসিক নির্বাচন উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, সবার জন্য নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে ও জনগণের ভোটাধিকার রক্ষা করতে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র দখল, ভোট কারচুপি সহ ভয়ভীতি প্রদর্শনের মত অনিয়ম ও দুর্নীতি রোধে ছাত্রদলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করে এগিয়ে যেতে হবে।

এর আগে ডাঃ শাহাদাত হোসেন নগর ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে নগরের কাজীর দেউড়ি মোড়, ভিআইপি টাওয়ার, কাজীর দেউড়ি বাজার, নূর আহমদ সড়ক গণসংযোগ করে দলীয় কার্যালয়ের সমাবেশে যোগ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান সহ নগর বিএনপি ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর