মানিকের বাবা নির্বাচন করছে কাউন্সিলর হিসেবে। তাই সে ঢাকা থেকে এসেছে বাবাকে ভোট দিতে। কিন্তু ভোট কেন্দ্র গিয়ে জানতে পারেন কাগজে-কলমে মানিক মৃত। মানিক ইসলামের (২৬) বাবা বাবলু সরদার কাউন্সিলর হিসেবে নলডাঙ্গা পৌরসভায় নির্বাচন করছে। নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিজের মৃত্যুর বিষয় অভিযোগ করে মানিক বলেন, ঢাকা থেকে শুক্রবার রাতে বাবাকে ভোট দেওয়ার জন্য বাড়ীতে এসেছি। স্মার্ট কার্ড নিয়ে দুপুরে কেন্দ্রে যাই ভোট দিতে। কিন্তু গিয়ে দেখি জিবিত থেকেও কাগজে আমি মৃত তাই প্রিজাইডিং অফিসার আমাকে ফিরিয়ে দেন। সমস্যার কথা অভিযোগ করলে মেশিনে চেক করে উপজেলা নির্বাচন অফিস থেকেও আমাকে আমার মৃত্যুর কথা জানায়। আজ নিজের বাবাকে বেঁচে থেকেও ভোট দিতে পারলাম না।
এবিষয়ে ঐ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিশোয়ার জানান, মানিক নামের ছেলেটির স্মার্ট কার্ড থাকাসত্বে ভোটার তালিকায় নাম নেই। আর যেহেতু তালিকায় নাম নাই তাই ভোট দেওয়ারও কোনো সুযোগ নাই। তবে তার সমস্যার বিষয়টি উপজেলা নির্বাচন অফিসে অবগত করার পরামর্শ দেই।
এদিকে নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম স্মার্ট কার্ড থাকাসত্বে ভোটার তালিকায় না থাকলে কোনো ব্যক্তিই ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না। তবে এমন সমস্যাগুলোর সমাধান করা যায়।
বার্তাবাজার/এ.আর