নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৯ ভোট।
তবে তার নিকটতম দুই প্রতিদ্বন্ধী মিলেও তিন ভাগের এক ভাগ ভোট পাননি। ধানের শীষ প্রতীকে কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৮০ ভোট। আর জামায়াতের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মোবাইল ফোন পেয়েছেন ১ হাজার ৩৮৪ ভোট।
হিসাব করলে দেখা যায় ধানের শীষের ১ হাজার ৭৮০ ও মোবাইল ফোনের ১ হাজার ৩৮৪ ভোট যোগ করলে ভোটের সংখায় দাঁড়ায় ৩ হাজার ১৬৪ ভোট। যা কাদের মির্জার চেয়েও ৭ হাজার ৫৭৫ ভোট কম।
আলোচিত এই পৌর নির্বাচনে আব্দুল কাদের মির্জার জয় নিয়ে আওয়ামী লীগ বেশ আশাবাদী ছিল। তবে তার এমন বিষ্মোয়কর জয় সবাইকে অবাক করে দিয়েছে।
বার্তাবাজার/এসজে