ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ভোটগ্রহণ বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া পৌর নির্বাচনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়। শনিবার (১৬ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের সাধারোন সম্পাদক রুমেল আহমেদ তার সঙ্গীদের নিয়ে একটি ভোটকেন্দ্র দখল করতে যান। তখন এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে পৌরসভার ৫নং ওয়ার্ডের কুলাউড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমেদ তার কর্মীদের নিয়ে প্রভাব খাটিয়ে নৌকা মার্কায় অবৈধভাবে সীল দিতে শুরু করেন। তখন বিপক্ষের লোকজন বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে উভয়পক্ষকে হটিয়ে দেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে জানান, কতিপয় দুষ্কৃতিকারী ব্যালট পেপারে জোর করে সীল মারে। সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রেখে সেগুলোকে বাতিল পকরে আবারও ভোটগ্রহণ শুরু করা হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন অবস্থা শান্ত আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর