শারীরিক অক্ষম ব্যক্তিকে ভোট দানে সহযোগিতা করছেন পুলিশ

বগুড়ার শেরপুরে ১৬ জানুয়ারী শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট। আর এ ভোটে ভোট দিতে এসেছে প্রাপ্ত বয়স্ক, বৃদ্ধা ও প্রতিবন্ধিরা। আর এই পৌরসভা নির্বাচনে শারীরিক অক্ষম ব্যাক্তিকে ভোটদানে সহযোগিতা করছেন পুলিশ।

এমনই ঘটনা দেখা গেছে ৮ নং ওয়ার্ড কেন্দ্রে।

সরেজমিনে পৌরসভা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮ নং ওয়ার্ডের খয়বর আলী (৭৩) নিজের ভোট প্রয়োগ করার জন্য পরিবারের সদস্যদের সাথে কেন্দ্রে আসেন। তার ভোটার নাম্বার ১০৬।

এসময় খয়বর আলীর শারিরীক অক্ষমতা দেখে এগিয়ে আসে ওই কেন্দ্রে আইন সৃঙ্খলাকাজে নিয়োজিত ধুনট থানার এএসআই আব্দুস সালাম। তার এই সহযোগিতা করা দেখে অবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই।

এ ব্যাপারে এএসআই আব্দুস সালাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। আর সকল পদক্ষেপ বাস্তবায়ন করতে আমরা আইন সৃঙ্খলা বাহীনির সদস্যরা সজাগ রয়েছি। পাশাপাশি শারিরীক অক্ষম ব্যাক্তিদের ভোটদানে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। শারিরীক অক্ষম হলেও ভোট দেয়ার অধিকার সবারই আছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর