করোনা: ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা গিয়েছিল ১৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন।

এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত আরও ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ৭৬২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৯৩ জন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬৩৩ জন রোগী। এ নিয়ে সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জনে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর