করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রশাসনের যুগ্মসচিব নাসির উদ্দিন আহমেদ। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।
নাসির উদ্দিন আহমেদ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনা আক্রান্ত নাসির উদ্দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শনিবার) সকালে সেখানেই তিনি মারা যান।’ তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বার্তাবাজার/পি