কুড়িগ্রামে ২য় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে চলছে

দেশের দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ শনিবার সকাল আটটা থেকে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে সকাল ৮ টা থেকে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটগ্রহণ উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।এই পৌসভায় ভোট গ্রহনে নিযুক্ত আছে ২২জন প্রিজাইডিং অফিসার ১৪৬জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৯২জন পোলিং অফিসার। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১৯১ জন পুলিশ সদস্য,১৯১ জন আনসার সদস্য, পুলিশের ৮টি মোবাইল টিম, বিজিবি ২ প্লাটুন, র‌্যাব ২টিম, স্টাইকিং ফোর্স ৩ টিম, পুলিশের রিজার্ভ ১টিম। এছাড়া ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৬হাজার ৮৫৮জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৩হাজার ৪৭২ এবং মহিলা ভোটার সংখ্যা ২৩হাজার ৩৮৬ জন।পৌরসভায় নয়টি ওয়ার্ডে ২২টি কেন্দ্রের ১৪৬ টি কক্ষে ভোট গ্রহন চলছে।

কুড়িগ্রামের নির্বাচন ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। ভোটাররা সতস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে যথেষ্ট পরিমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর