রাজধানীতে ১৮ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের ১৮ তলা থেকে লাফিয়ে পরে আসিফুল হক বিজয় (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি এমনটা করেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে শ্যামলীর খিলজি রোডের একটি ১৯ তলা ভবনে এই ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদীয় হাউজিং এলাকায় তার মায়ের সাথে বসবাস করতেন। তার বাবার নাম মৃত আব্দুর রহমান।

মোহাম্মদপুর থানার এসআই মইনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নিহত আসিফ ইংরেজি মাধ্যমের ছাত্র ছিলেন। তিনি এ লেভেল পাশ করার পর আর পড়াশোনা করেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর