বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্যত ১৫ জন। শুক্রনার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত একজনের নাম জামাল। অন্যজনের পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া যারা আহত হয়েছেন তারা হলেন- স্বপ্না, সুইটি, রেখা, বকুল, নুরনবী, শাওন, সাদিকা, জায়েদা, রেবেকা, মান্নান, তানিয়া ও কামরুন নাহার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঢাকা মেট্রো ব-১১-২২-০১ নাম্বারের একটি বাস ও ঢাকা মেট্রো ট-১৪-৭৭৫১ নাম্বারধারী একটি ট্রাক বটতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটায়। তখন ঘটনাস্থলে বাসের ২ যাত্রী নিহত হয়। আহত হয় ১৫ জন।/

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার এসআই তন্ময় কুমার বর্মন জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর