কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহ্যবাহী ঘড়িয়ালডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ঘড়িয়ালডাঙ্গা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হাজারো মানুষের উপস্থিতিতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজারহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক মধু পাল, প্রভাষক নিমাই চন্দ্র, বাংলাদেশ পোষ্ট অফিস রাজারহাট শাখার আনোয়ারুল ইসলাম মাসুদ, ইউপি সদস্য বাবু মেম্বার প্রমুখ।
খেলায় তিস্তা ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে কাঁঠাল বাড়ি ফুটবল একাদশ। খেলায় সভাপতিত্ব কনেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র নাথ কর্মকার।
আগামী সোমবার স্বাগতিক ঘড়িয়াল ডাংগা ফুটবল একাদশ বনাম ফকিরের তকেয়া স্পোর্টিং ক্লাব এর জাকজমক পূর্ন খেলা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এ.আর