নাফ নদী সীমান্তে মালিক বিহীন ৩০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে ২বিজিবি।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা খাল এলাকা হতে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

বিজিবি অধিনায়ক বার্তা বাজারকে জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্লেলা বিওপির জওয়ানরা হ্লেদাখাল এলাকায় অবস্থান নেয়। এসময় টহলদল নাইট ভিশন ক্যামেরা দ্বারা একজন লোক সীমান্ত পাড়ি দিয়ে আসতে দেখে তাকে ধাওয়া করে। এসময় লোকটি নদীতে সাঁতার কেটে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর