শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরে বাস ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেল সোয়া ৫টায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঘটেছে ঘটেছে।

নিহত বাসের যাত্রী জামাল (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজন নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহি বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্টো ব ১১-২২০১) ও ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্টো ট ১৪-৭৭৫১) সাথে মুখোমুখী হলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।

শেরপুর ফায়ার এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন বার্তা বাজারকে জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর