শনিবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ওইদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন।
এ বিষয়ে গণফোরাম নেতা লতিফুল বারী হামীম জানান, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপিসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর ঘনিষ্টতম সহচর ড. কামালের দল গণফোরাম। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিগত সংসদ নির্বাচনে বিএনপির সাথে মিলে ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন।
বার্তাবাজার/এসজে