জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার (১৫ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী।
এদিকে একই সাথে একযোগে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানের আশু রোগমুক্তি কামনা করে দ্রুত সুস্থ্যতা দানের জন্য প্রার্থনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাসায় আইসোলোসনে চিকিৎসাধীন রয়েছেন এই শীর্ষ নেতা।
বার্তাবাজার/এ.আর