আড়ানীতে আবারও সহিংসতা: নৌকার দুই সমর্থককে কুপিয়েছে বিদ্রোহী গ্রুপ

রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনকে ঘিরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে নৌকা প্রার্থী শহীদুজ্জামানের ২ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী গ্রুপের বিরুদ্ধে।

পৌরসভার ৪নং ওয়ার্ডের নুরনগর গ্রামে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগ্নে আরিফ হোসেন (৩০)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বজলুর রহমান জানান, তিনি ও তার ভাগ্নে নৌকার প্রার্থী শহীদুজ্জামানের কাছ থেকে কেন্দ্র খরচের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। নুরনগর মোড়ের কাছে আসতেই বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর ছেলে রাজু তাদের পথরোধ করেন। তখন তার সাথে ছিল আশিক, সজল ও শরীফসহ মুখবাঁধা আরও ৪ জন।

তারা এখনে কি করছে তা জানতে চাওয়ার সাথে সাথে আশিক তার বগলের নিছে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর মুখ বাঁধা অন্যরা এসে তাদেরকে এলোপাতাড়ি কোপায়। তাদেরকে মৃত ভেবে ফেলে চলে যায় হামলাকারীরা।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারী ও হামলার শিকার ব্যক্তিরা পরস্পর আপনা চাচাতো ভাই। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও বুধবার (১৩ জানুয়ারি) রাতে মুক্তার আলী সদলবলে আওয়ামী লীগের পথসভায় বোমা হামলা চালায় বলে অভিযোগ উঠে। তখন বেশ কিছু দোকানেও অগ্নিসংযোগ করা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর