রাকিবুল হাসান, পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলপথের গুয়াখড়া রেল স্টেশনের পূর্বপাশ থেকে অজ্ঞাত পরিচয় (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জি-আর-পি পুলিশ।
আজ রোববার (৯ জুন ২০১৯) দুপুরের পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জি-আর-পি পুলিশের এস আই শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সকালে গুয়াখড়া রেলস্টেশনের পূর্বপাশে রেলওয়ের ২০ নং ব্রিজের পাশে রেললাইনের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরনে সাদা রঙ্গের লুঙ্গি ও হলুদ রঙের পাঞ্জাবি ছিল।