ফের বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতির কারণে দেশের সকলশিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।
শুক্রবার (১৫ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জানান, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় এনে চলিত ছুটি আবার বৃদ্ধি করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা দফায় দফায় বাড়ানো হয়েছে। এই ছুটি আবার বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। যদিও চলমান ছুটি শেষ হওয়ার কথা ছিলো ১৬ জানুয়ারি।
বার্তাবাজার/ই.এইচ.এম