উগান্ডা নির্বাচনে সহিংসতার জেড়ে ইন্টারনেট বন্ধ

আফ্রিকার দেশ উগান্ডার সাধারণ নির্বাচনকে ঘিওর সহিংসতার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েক ডজন মানুষ। এসকল ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উগান্ডায় যে কোনও ধরনের অপৃতকর ঘটনা প্রতিকার পেতে ইন্টারনেটসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম অফ রাখা হয়েছিল।

দীর্ঘ ৩৩ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির প্রতিদ্বন্দ্বিতা করছেন পপ গায়ক ববি ওয়াইন। ববি ওয়াইন কয়েক বছর ধরে উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য করে আসছেন।

সারা দেশের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন ৩৮ বছর বয়সী এই পপ গায়ক। জানা যায়, আফ্রিকার এই দেশে ১ কোটি ৮০ লাখের বেশি ভোটার এবার ভোট দিয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) নাগাদ ভোটের ফলাফল জানা যাবে।

প্রসঙ্গত, গ্রাম ও শহরের সুবিধাবঞ্চিত এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ববি। অন্যদিকে তার প্রতিদ্বন্দি প্রার্থী ইয়োবেরি মুসেভেনি ষষ্ট বারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন। অভিযোগ উঠেছে, নির্বাচনে ববি ওয়াইনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। হামলা-মামলা মোকাবিলা করে বৃহস্পতিবার নির্বাচনে অংশ নিয়েছেন ববি ওয়াইন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর