বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ -শ্যামগ্রাম সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এ সড়কটি সংস্কারের প্রাণের দাবী ছিল অত্র অঞ্চলের মানুষের। দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে যাচ্ছে। অবশেষে গত শনিবার সড়কটির নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃপক্ষ।
উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে শ্যামগ্রাম বাজার পর্যন্ত প্রায় ৭কিলোমিটার পাকা সড়কটি মৃত্যুর কূপে পরিণত হয়েছিলো। এর ফলে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিনিয়ত। বর্ষা মওসুমে সামান্য বৃষ্টি হলেই সড়ক জুড়ে তীব্র জলাবদ্ধতাসহ যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেছেন । সড়কটি সংস্কারের অভাবে নবীনগর উপজেলা সদরের সাথে যাতায়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল।
দীর্ঘদিনের অচলাবস্থা পড়ে থাকা সড়কটি পুনঃনির্মাণের জন্য এলাকাবাসীর দাবি নিয়ে বার্তা বাজার সংবাদ প্রকাশিত হয়। এর ফলে সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আমলে নিয়ে সম্প্রতি নির্মাণ কাজ শুরু করেছেন।
এ বিষয়ে শুক্রবার সকালে নির্মাণাধীন সড়কটিতে যাওয়া হলে স্থানীয় মোঃ আনোয়ার হোসেন, কবির মেম্বার সহ, এলাকাবাসী জানান, দীর্ঘ দুর্ভোগের পর সড়কটি নির্মাণ কাজ শুরু করায় অত্র এলাকার মানুষের মনে স্বস্তি ফিলে এসেছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ায়, ব্রাক্ষণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার লোকমান হোসেন বলেন, ৩ হাজার ৩৫০ মিটার ওই সড়কটি নির্মাণ কাজ চলমান রয়েছে। সড়কটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৬ লাখ টাকা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম,বার্তা বাজারকে বলেছিলেন,আগামী ১ মাসের মধ্য পূর্ণ সংস্কার কাজ শুরু হবে। সেই ধারাবাহিকতায় সংস্কার কাজ শুরু হলো। নির্মাণাধীন সড়কটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে যথেষ্ট তাগিদ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/পি