সিংড়ায় ৮ কি. মি. খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

নাটোরের সিংড়ায় পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭.৮ কি: মি: খাল খনন উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সুকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভার্চুয়ালে উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পানাসি সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ,
সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহারুল ইসলাম, সাধারন সম্পাদক হালিম মো: হাসমত, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৭.৮ কি:মি: শ্রীকুন্ডা খাল খনন করা হবে। এ খান খননে ৩ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন সহ কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর