বোয়ালমারী পৌর নির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

আগামীকাল ১৬ জানুয়ারী ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টায় প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী গ্রহণ করেন।

এসময় নির্বাচন সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমূখ।

এ পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২২,২৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ১০৮৮৩ এবং নারী ভোটার ১১৩৭৬ জন।

মেয়র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে রয়েছেন তিনজন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সেলিম রেজা লিপন মিয়া নৌকা, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আব্দুর শুকুর শেখ, ও স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ভোট যুদ্ধে ৩৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর