আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরীর ব্যাপক গণসংযোগ করেছেন।
আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা চৌরাস্তা থেকে ইছাপুরা বাজারে এ গণসংযোগ করেন। এসময় এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চান।
এসময় সাথে ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন মনু, ইছাপুরা ইউপি আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রশিদ শেখ, উপজেলা যুবলীগ সদস্য তৌহিদ খান সম্রাট, মো. ইছাপুরা ইউপি যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, ইউপি যুবলীগের সহ সভাপতি মো.রুহুল আমিন হাওলাদার, ইউপি যুবলীগের সহ সভাপতি মোরশেদ আলম মৃধা, ইউপি যুবলীগের সহ সভাপতি মনির হাওলাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খালাসী, সোহরাব শেখ, আলমগীর, কাউসার তালুকদার, আলী মোহাম্মদ, মাহবুবুর রহমান পল্লব, মো. মিরাজ চাকলাদার,মো. আমির হোসেন প্রমুখ।