বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ হত্যা মামলার এক প্রধান আসামীর লাশ উদ্ধার করে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি মাঠের সরিষা ক্ষেত থেকে পার্শ্ববতী পারুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র মন্ডলের ছেলে নীল কমল মন্ডল ওরফে নীলের (৫০) লাশ বৃহস্পতিবার (১৪জানুয়ারি) রাত ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। তার লাশের পাশে আশাথিয়ন নামের কীটনাশকের বোতল পাওয়া গেছে।

সে গত ১৩ জানুয়ারী ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা (মামলা নং-১৩) মামলার প্রধান আসামী হওয়ার পর থেকে আত্নহত্যার চেষ্টা করে আসছিল। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় নিহতের ছেলে চৈতন্য মন্ডল একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী খান বলেন, বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের নীল কমল মন্ডল ওরফে নীলে পরকীয়ার জেরে তার বিয়াই মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নববনগ্রামের নির্মল কুমার মিত্রকে হত্যা করে। বিষয়টি এলাকায় জানাজানির পর মধুখালী থানায় মামলা দায়ের হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর